বিজ্ঞান মেলা এবং জরুরী সভায় উপস্থিত থাকা প্রসঙ্গে
on Thu, Mar 20 2014 18:30:00
বিজ্ঞান মেলা এবং জরুরী সভায় উপস্থিত থাকার নোটিশ
এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের সকল শিক্ষক ও কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১/০৩/১৪ খ্রিঃ তারিখে বিকাল ৪.০০ টায় ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ/২০১৪ উদযাপন উপলক্ষে দিনাজপুর জিলা স্কুলে “বিজ্ঞান মেলা” উদ্বোধন হবে। সেজন্য প্রত্যেককে বিকাল ৩.৩০ টায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। এছাড়া ২২/০৩/১৪ খ্রিঃ তারিখে সকাল ১০.০০ টায় শিক্ষক কমনরুমে এক জরুরী সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় যথাসময়ে সকলকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল,দিনাজপুর।



